Tuesday, September 15

প্রধানমন্ত্রী আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষকরা

0

 শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষকরা।এমপিওভুক্তির দাবি মানার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা পাঁচদিন আমরণ অনশনের পর আজ ষষ্ঠদিনের অনশনে জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে স্যালাইন লাগিয়ে কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারীরা। এতে অসুস্থ হয়ে পড়লেও ওষুধগ্রহণে রাজি হননি শিক্ষকরা। পরে বিকালে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর এ অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করা হয়। অনশন প্রত্যাহারের ঘোষণা দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

গত রবিবার থেকে চলা অনশনের ষষ্ঠদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষকদের কাছে যান প্রধানমন্ত্রীর এপিএস সাজ্জাদুল হাসান ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তারা জানান, তাদের দাবির বিষয়টি দেখবেন প্রধানমন্ত্রী। এর আগে অনশন কর্মসূচির তৃতীয় দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকরা তার আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তারা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আজ দুপুর সেই প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা তাদেরকে আশ্বাস দিলে তারা অনশন কর্মসূচি স্থগিত ঘোষনা করেন।
জানতে চাইলে নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধ এসেছিলেন তারা আমাদের জানিয়েছেন তিনি আমাদের দাবি পূরণ করবেন। তাদের এই আশ্বাসে আমরা আজ থেকে আমরণ অনশন কর্মসূচি এখানেই স্থগিত ঘোষণা করলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.