Thursday, August 20

প্রধানমন্ত্রী যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করলেন

0

পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গ্রহণ করেছেন । শনিবার বেলা ১১টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এ কংগ্রেসের উদ্বোধন করেন দলীয় প্রধান শেখ হাসিনা।

এ সময় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানান সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনাকে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা যুবলীগ’ স্লোগান দেন নেতাকর্মীরা।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতা নির্বাচন করা হবে। এতে স্বচ্ছ ও যোগ্য নেতৃত্ব আসবে বলে আশাবাদ যুবলীগ নেতাকর্মীদের।

সংগঠনটির সর্বশেষ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১২ সালে। এবারের কংগ্রেসে গঠনতন্ত্রে যুবলীগের বয়সসীমা ৫৫ বছর নির্ধারণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

এবারের সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও আটটি সাংগঠনিক জেলার মর্যাদাসম্পন্ন বৈদেশিক শাখার প্রায় তিন হাজার কাউন্সিলর, ২৫ হাজার ডেলিগেটস ও আট হাজার অতিথি মিলিয়ে অন্তত ৩৬ হাজার মানুষ কংগ্রেসে উপস্থিত রয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.