Friday, September 25

প্রধানমন্ত্রী-শাবানা এক ফ্রেমে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে অভিনেত্রী শাবানার। এই সময় তাকে জরিয়ে ধরেন প্রধানমন্ত্রী। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, নির্মাতা গুলজারসহ আরও অনেকে। এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় চলচ্চিত্রের কয়েকজন শিল্পী গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। তাদের মধ্যে ছিলেন শাবানা, আলমগীর, মৌসুমী, ওয়াহিদ সাদিক ও গুলজার। তারা প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন নিয়ে গিয়েছিলেন। ‘ছুটির ঘণ্টা’খ্যাত নির্মাতা আজিজুর রহমানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন এই শিল্পীরা। সব শুনে এক কথায় রাজি হলেন প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আজিজুর রহমানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জননেত্রী।
গুলজার জানান, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘণ্টার মতো সময় কাটিয়েছেন তারা। এই সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ২ অভিনেত্রী শাবানা ও মৌসুমীর ছবি তুলে দেন। তা নিয়ে ফেসবুকেও ভালো লাগার কথা জানিয়েছেন গুলজার। তিনি লিখেছেন, আজ আমার জীবনের একটি স্মরনীয় দিন। আমার পরম শ্রদ্ধেয় আপা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার মুহূর্তটির কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। শাবানা আপাকে দেখার সাথে সাথেই তিনি (শেখ হাসিনা) দুহাত বাড়িয়ে দিয়ে তাকে বুকে টেনে নিলেন। শাবানা আপাও আবেগে আপ্লুত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলেন। এই সময় মৌসুমী কাছেই দাঁড়িয়ে ছিলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ডেকে বললেন, তুমিও আসো। মৌসুমী কাছে গেলে তাকেও বুকে জড়িয়ে ধরলেন জনদরদী এই নেত্রী। তার পর আমি ধারন করলাম তাদের বিরল মূহুর্তের এই ছবিটি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.