Wednesday, August 12

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন জাতিসংঘের সম্মেলনে

0

দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের সম্মেলন আগামী সেপ্টেম্বরে সীমিত আকারে অনুষ্ঠিত হবে নিউইয়র্কে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে যোগ দেবেন এই সম্মেলনে । এটি হবে দীর্ঘ ১বছর ৭ মাস পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্কে সীমিত আকারে ১৪ সেপ্টেম্বর থেকে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘের ৭৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতারা ২১ সেপ্টেম্বর থেকে বক্তব্য দেওয়া শুরু করবেন। ২১ থেকে ২৬ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ড. মোমেন বলেন, সম্মেলন খুব সীমিত আকারে হবে। জাতিসংঘ কম লোকজন নিয়ে যেতে বলেছে। কোনো সাইড ইভেন্ট জাতিসংঘ সদর দপ্তরে হবে না। সেখানে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। একটি পরমাণু শক্তি নিয়ে, যা গতবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি অংশ নিয়েছিলাম। আর একটি হবে বিশ্ব পরিস্থিতি নিয়ে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.