Thursday, November 12

প্রধানসহ ৩ জন গ্রেফতার কোম্পানীগঞ্জে জলদস্যু বাহিনীর

0

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে জলদস্যু বাহিনীর প্রধান আলম মাঝিসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- চরএলাহি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গম চরবালুয়া এলাকার মৃত মো. মোস্তাফিজুর রহমানের ছেলে জলদস্যু বাহিনীর প্রধান শামছুল আলম মাঝি (৪৪)। ২০০৭ সালে চেয়ারম্যান খায়রুল আলম হত্যা মামলার আসামিও ছিলেন তিনি। পুলিশের দাবি আলম মাঝির বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

একই রাতে রামপুর ইউনিয়ন থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল গনি ও রামপুর ৩নং ওয়ার্ড থেকে আবদুস ছাত্তার মিন্টুকে পুলিশ গ্রেফতার করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.