টানা বর্ষণে পানি বন্দি হয়ে দুর্বিসহ বানিজ্যিক নগরীর জনপদ । ভারী বর্ষণে ডুবে গেছে নগরীর অধিকাংশ এলাকা। বাসা-বাড়ী ও দোকানে পানি উঠায় দুর্ভোগে পড়েছে মানুষ। অধিকাংশ সড়ক পানির নীচে তলিয়ে যাওয়া যানবাহন শূন্য হয়ে পড়েছে নগরী। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেনা মানুষ। এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী,অফিসগামী মানুষ ও খেটে খাওয়া দিনমজুর। অনেকে গন্তব্যে যেতে না পেরে জটলা হয়ে অসহ্য অলস সময় পার করছে
নগরীর গুরুত্বপূর্ন স্থান দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, মুরাদপুর, জিউসি, কতালগঞ্জ, খুলশীসহ প্লাবিত হয়েছে । সকল যানবাহন বন্ধ থাকায় অবর্ণনীয় কষ্টে পড়েছে যাত্রি সাধারণ। পানি বন্দি হয়ে অনেক যাত্রি সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ী করছে। তারা মনে করে অপরিকল্পিত নগরায়নের কারনে প্রতিবছর এই ধরনের সমস্যার দুর্ভোগ পোহাতে হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, চলমান বৃষ্টি আরো দুই.তিন দিন স্থায়ী হতে পারে। মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র এবং ভারী ও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।