Wednesday, September 16

প্রবাসীর স্ত্রীসহ হাটহাজারীর পুলিশ কর্মকর্তা ধরা, অভিযুক্ত পুলিশ প্রত্যাহার

0

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ খলিলুর রহমান (৫৫) নামে পুলিশের এক এসআইকে আটক করেছে জনতা। সোমবার ১৩ আগস্ট রাত ৮টার দিকে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী চবি ২ নং রেল গেইটের তেইল্যে পুকুর পাড় এলাকা থেকে জোবরা গ্রামের বদি মাঝির বাড়ির এক প্রবাসীর স্ত্রী শিরু আকতারকে (২৬) এসআই খলিলের সাথে সিএনজি চালিত অটোরিকশা যোগে চলে যাওয়ার সময় রাত ৮টার দিকে আটক করে। এ সময় উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচাতে দুইজনকে ইউপি সদস্য মো. সোহেল ও মহিন ঘটনাস্থল থেকে ফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। এদিকে ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ইউপি কার্যালয়ে জনতার ভিড় বাড়তে থাকে। পরে মডেল থানা পুলিশ গিয়ে খলিল ও শিরুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় সময় এসআই খলিলুর রহমান রাতে প্রবাসীর স্ত্রী শিরুর ঘরে আসা যাওয়া করতেন। গতকাল রাতেও প্রবাসীর স্ত্রী শিরুর ঘর থেকে বের হয়ে দুপাশের পর্দা নামিয়ে দিয়ে সিএনজি যোগে একসাথে যাওয়ার পথে চবি ২নং রেল গেইট এলাকার তেইল্লে পুকুর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পুলিশের এসআই খলিলুর রহমানকে শাস্তি হিসাবে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং প্রবাসীর স্ত্রী শিরু আকতারকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.