Wednesday, September 2

প্রযোজক ইফতেখারুল আলম আর নেই

0

দেশের কিংবদন্তি প্রযোজক ইফতেখারুল আলম মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া … রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
১৯৬৪ সালে জহির রায়হানের পরিচালনায় এবং তার প্রযোজনায় নির্মিত হয় তৎকালীন পাকিস্তানের প্রথম রঙিন সিনেমা ‘সঙ্গম’। ষাটের দশক থেকেই নামি দামি পরিচালক ও তারকা শিল্পীরা তার প্রযোজনায় কাজ করেছেন।
কিংবদন্তি প্রযোজক ইফতেখারুল আলম অভিনেতা আহমেদ শরীফের ফুফা।
চলচ্চিত্র জগতের মানুষদের কাছে তিনি ইফতেখারুল আলম কিসলু নামে পরিচিত। মৃত্যুর বেশ কয়েক বছর আগে স্ত্রীকে হারিয়েছিলেন এই প্রযোজক।
আহমেদ শরীফ জানান, আজ রোববার (৬ জানুয়ারি) বাদ জোহর গুলশান ২- এ অবস্থিত আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দা জুটির প্রথম সিনেমা ‘বেহুলা’ও নির্মিত হয় তার প্রযোজনায়। স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’ও নির্মিত হয় তার প্রযোজনায়।

এছাড়া তিনি ‘আনোয়ারা’, ‘আলিবাবা’ ও ‘দুই পয়সার আলতা’, ‘সংসার’র মতো অসংখ্য সিনেমা প্রযোজনা করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.