Thursday, August 13

প্রসূতি নারীকে রক্ত দিল কোতোয়ালী থানা পুলিশ

0

নিজস্ব প্রতিবেদকঃ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম গত ২৪ জুলাই(শনিবার) বিকাল সাড়ে তিনটার দিকে দিনমজুর ওমর ফারুক শান্ত এর অন্তঃসত্ত¡া স্ত্রী কুলসুম বেগম (২২) কে তার গুরুতর অসুস্থতায় নিজ গাড়ি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছেন ।
পরবর্তীতে জানা যায় ২৫শে জুলাই(রবিবার) দিবাগত রাতে তার একটি ছেলে সন্তান হয়। ওমর ফারুকের স্ত্রী সন্তান প্রসবের পর রক্তশূন্যতা ভুগেেত থাকে।হ ডাক্তার ই+ রক্তের প্রয়োজন বলে জানাইলে দিনমজুর ওমর ফারুক শান্ত গভীর রাতে কোতোয়ালী থানার সরকারী পুলিশের মোবাইল নম্বরে ফোন করে জানান যে, তার স্ত্রী মূমূর্ষ অবস্থায় আছে, এক্ষুনি ই+ রক্তের প্রয়োজন। তাৎক্ষনিক ডিউটিরত অফিসার এসআই মোঃ সাদ্দাম হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ই+ রক্ত দেন। এতে ওমর ফারুকের টেনশান দুর হয়। দিনমজুর ওমর ফারুক শান্ত ও কুলসুম বেগমের কোলে একটি ছেলে সন্তান পেয়ে তাদের খুশিকে ভাগ করে নেন কোতয়ালী থানা পুলিশ। টিম কোতোয়ালী সার্বক্ষণিক জনগণের সহায়তায় কাজ করে যাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.