Sunday, September 6

জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটি ও মহানগর পূজা পরিষদের দাবি
প্রস্তাবিত দ্বিতীয় কালুরঘাট সেতু মাস্টার‘দা সূর্য সেন এর নামে করা হোক

0

ভারত উপমহাদেশের বিট্রিশ বিরোধী আন্দোলনের পুরোধা, বিপ্লবী মাস্টারদা সূর্য্যসেনের ৮৫ তম ফাঁসি দিবসে জে.এম.সেন হলস্থ আবক্ষ প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র বাবু দেবাশীষ পালিত, এড. চন্দন কুমার তালুকদার, এড. তপন কান্তি দাশ, শ্রী বিমল কান্তি দে, সাধন ধর, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, প্রকৌ. আশুতোষ দাশ, রানা বিশ্বাস, বাবুল ঘোষ বাবুন, অরবিন্দু পাল অরুন, রবি শংকর আচার্য্য, রত্নকর দাশ টুনু, শ্রী প্রকাশ দাশ অসিত, বিপ্লব কুমার চৌধুরী, সাধন চৌধুরী, রতন আচার্য্য, শিবু প্রসাদ দত্ত, রতন রায়, সুভাষ বিশ্বাস, এড. নটু চৌধুরী, বিপ্লব সেন, নিখিল ঘোষ, এড. টিপু শীল জয়দেব, অধ্যাপক অঞ্জন দত্ত, যীশু তালুকদার, নিউটন দে, তারন দাশ প্রলয়, সুমন দে, লিটন মুহুরী।
নেতৃবৃন্দরা বলেন, জে.এম.সেন হলে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তির স্থলে দৃষ্টিনন্দন পূর্ণাঙ্গ প্রতিকৃতি নির্মাণ ও প্রস্তাবিত ২য় কালুরঘাটের সেতু মাস্টারদা সূর্যসেনের নামে নামকরণ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.