Saturday, August 22

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনস্কেল ১৩তম গ্রেডে উন্নীত

0

গত বছরের ৭ নভেম্বর অর্থ বিভাগের সম্মতিক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১৪ থেকে ১৩তম গ্রেডে উন্নীতকরণ করা হলো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে উন্নীত করা হয়েছে। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এই গ্রেড প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, নির্দেশনার ফলে এখন থেকে সহকারী শিক্ষকরা যোগদানের পরই ১৩তম গ্রেডে মূল বেতন ১১ হাজার টাকা সুবিধা পাবেন। আগে এ স্তরের শিক্ষকরা ১৫তম গ্রেডে যোগদানের পর প্রশিক্ষণবিহীন অবস্থায় ৯ হাজার ৭০০ টাকা মূল বেতন পেতেন। প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পর ১৪তম গ্রেড উন্নীত হয়ে ১০ হাজার ২০০ টাকা বেতন পেতেন।

নির্দেশনায় বলা হয়, নতুন বেতন গ্রেড যোগ্যতা-অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর করা হবে। এ বিষয়ে বিদ্যমান সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ সংক্রান্ত ব্যয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বেতন-ভাতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে সমন্বয় করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.