Monday, September 7

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

0

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর ইউএনওর মাধ্যমে স্মারক লিপি প্রদান করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাসুদা আখতার বানুর সভাপতিত্বে ও শাকিলা খন্দকারের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ১১তম গ্রেড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমিনুর রহমান, সহকারী শিক্ষক রোকনুজ্জামান সোহেল, জালাল উদ্দিন, নুর আলম সিদ্দিক, কামরুজ্জামান, এ আর ফয়সাল হক প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন, সহকারী শিক্ষকগন বর্তমানে ১৪ তম গ্রেডে বেতন ভোগ করছে যার মূূল বেতন ১০ হাজার টাকা। আর প্রধান শিক্ষকগন ১১ তম গ্রেডে বেতন ভোগ করছেন যার বেতন ১২ হাজার ৫ শত টাকা। প্রধান শিক্ষকের চেয়ে সহকারী শিক্ষকদের পার্থক্য হচ্ছে তিন ধাপ। তাই আমরা সহকারী শিক্ষকগন ১১ তম গ্রেড বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানাচ্ছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.