Monday, August 31

প্রিয়া সাহার অভিযোগ উদ্দেশ্যমূলক : স্বরাষ্ট্রমন্ত্রী

0

সাম্প্রদায়িক নিপীড়নের শিকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউজে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামের বাংলাদেশি নারী যে অভিযোগ করেছেন, তা উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার রাতে প্রিয়া সাহার দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তিনি (প্রিয়া সাহা) যে অভিযোগ করেছেন, তেমন কিছু ঘটছে বলে আমার জানা নেই। এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত; এটা উদ্দেশ্যমূলক বলেই আমার মনে হয়।’

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন, তার ভিডিও দেখেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কথা হচ্ছে যে, এ ধরনের অভিযোগ (সংখ্যালঘু নির্যাতন) বাংলাদেশের কোনো মানুষই বিশ্বাস করবে না; করেও না। কারণ, এদেশ অসাম্প্রদায়িক চেতনার। প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমের কারণে দেশ আজ এ পর্যায়ে এসেছে, যা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ভিডিওতে যে মহিলাকে (প্রিয়া সাহা) কথা বলতে দেখা গেছে, তিনি তো কোনোদিন আমাদের কাছে এসে এমন দুঃখের কথা বলেন নাই। পুলিশ প্রশাসন সবসময় সজাগ থাকে যেন দেশের কোনো জায়গায় সংখ্যালঘুরা কোনোভাবে অত্যাচারিত না হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাকে (প্রিয়া সাহা) এখনো বলব, এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, তবে তিনি যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা এ ধরনের অভিযোগের কোনো সত্যতা এখন পর্যন্ত খুঁজে পাইনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.