Monday, August 10

প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা

0

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে জয় বড়ুয়া ও অন্বেষা বড়ুয়া চৌধুরী নামের দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়া ‘‘জানা গেছে,, বিয়ের খবর শুনে প্রেমিকাকে হত্যা করে জয় বড়ুয়া নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

জয় বড়ুয়া পাড়ার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে। হত্যার শিকার অন্বেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দুজনই এবার এসএসসি পাস করেছে। প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার (২৭ ফেব্রুয়ারি) মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়।

তিনি আরও বলেন, রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্বেষাকে নিয়ে যায়। এ সময় প্রথমে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে জয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটির ধরন দেখে এটাই মনে হচ্ছে আপাতত। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.