Saturday, November 7

প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী পটুয়াখালীর বাউফলে

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী): ফেইসবুকে পরিচয় থেকে গড়ায় প্রেমের সম্পর্কে। সেই সম্পর্কেই শুরু মন দেওয়া নেওয়া। আর সেই মনের টানেই বাঙালী তরুণের কাছে ছুটে আসে ইন্দোনেশিয়ান এক সুন্দরী তরুণী। এমনই ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের পুরান বাবুর্চি বাড়ি এলাকায়।

তরুণীর নাম নিকি উল ফিয়া। সে ইন্দোনেশিয়ার সুরা বায়া বিভাগের জাওয়া গ্রামের মি. ইউ লি আন থো এর মেয়ে। ওই তরুণী একটি বেসরকারী বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাবাও একজন চকুরিজীবি।
তরুণের নাম মো. ইমরান হোসেন, উপজেলার দাসপাড়া ইউনিয়নের পুরান বাবুর্চি বাড়ি গ্রামের দেলোয়র হোসেনের পুত্র। ইমরান পটুয়াখালী সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র।

তরুণ ইমরান বলেন, প্রায় এক ব্ছর আগে ফেইসবুকের মাধ্যমে ইন্ধোনেশিয়ান মুসলিম পাবিারের সন্তান নিকি উল ফিয়ার সাথে তার পরিচয় হয়। পরিচয়ের মাধ্যমে বন্ধুত্বের এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্কে গড়ায়। নিকি উল আমার দেশ ও আমাদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে আমার কাছ থেকে জানে। আমার পরিবার সম্পর্কে সব কিছু জেনে আমার সাথে সম্পর্কের স্থায়ীত্ব রুপ দিতে চায়। তাই সে গত ১ ডিসেম্বর রাজধানীর হযরত শাহ জালাল বিমান বন্দরে এসে নামলে আমি তাকে আমার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়ায় নিয়ে আসি।

তরুণী নিকি উল ফিয়ার সাংবাদিকদের বলেন, তিনি ইমরানের প্রতি গভীর ভালোবাসার টানে বাংলাদেশে এসেছেন। তিনি তার সাথে বিবাহে আবব্ধ হতে চান। বিষয়টি তার মা বাবকে জানিয়েই এসেছেন। তিনি এ দেশের মানুষের আতিথীয়তা ও ভালোবাসায় মুগ্ধ।

ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, এখানে এসে নিকি উল ফিয়া ফেইস বুকের মাধ্যমে তার বাবা মায়ের সাথে কথা বলেছে। এখন বিয়ের সব কিছুই নির্ভর করবে নিকি উল ফিয়ার ইচ্ছার ওপর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.