এতদ্বারা ব্যাটারী চালিত রিকশা মালিক ও চালকসহ সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মহানগরী এলাকায় ব্যাটারী চালিত রিকশা চলাচল সংক্রান্তে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে দায়েরকৃত রিট পিটিশন নং-১৯৯৭/২০১৪ এর প্রেক্ষিতে ব্যাটারী চালিত রিক্সা চট্টগ্রাম মহানগরীতে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগের এ আদেশ আমান্য করে চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারী চালিত রিক্সা চালাইলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর যানজট নিরসনসহ জননিরাপত্তা বিবেচনা করে ব্যাটারী চালিত অবৈধ রিক্শা আটক/উচ্ছেদ অভিযানে পরিবহণ মালিক/শ্রমিক, যাত্রী সাধারণসহ নগরবাসীকে সর্বাত্নক সহায়তা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।