Tuesday, September 8

ফখরুলসহ ১৪ নেতার জামিন স্থগিতের শুনানি ২০ জানুয়ারি

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১৪ জ্যেষ্ঠ নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর বিভিন্ন থানায় করা নাশকতার পৃথক মামলায় তাদের আগে জামিন দেওয়া হয়।

আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সকালে মির্জা ফখরুলসহ ১৪ নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন করা হয় আদালতে। এরপর আগামী ২০ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.