Sunday, September 6

ফটিকছড়িতে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

0

আব্দুল্লাহ্ আল মামুন: ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন রাউজান ক্লাব এবং ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় দুই দিন ব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এ ক্যাম্পাসে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, সার্জারী, স্ত্রীরােগ, শিশু রােগ, চর্ম ও যৌন, হৃদরােগ, হাড় ও জোড়া, ডায়াবেটিস রােগ, নাক, কান ও গলা, চক্ষু, বাত, ব্যথা ও প্যারালাইসিস, দন্তরােগ, নিউরােসার্জারী, শিশু সার্জারী ও মূত্রনালী রোগের প্রায় ৬০ জন চিকিৎসক এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ৪৫জন শিশুকে খতনা, ৮০০জনকে কর্ণ ও নাক ছেদন, ৫০০জনের রক্তের গ্রুপ নির্ণয়, লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৬০০জনকে চক্ষু চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয় এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বৃহস্পতিবার সকালে কার্যক্রমের উদ্ভােধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. দিদারুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন ১৮নং ধর্মপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। রমজু মুন্সির হাট পরিচালনা কমিটির সভাপতি সভাপতি মোঃ জমিল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শামসুল আলম, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ একরাম উল্লাহ, রাউজান ক্লাবের সভাপতি ডা. মো. ওমর ফারুক, ধর্মপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম আকাশ, ইউপি সদস্য আবু শোয়াইব। ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির মো. আরফাত উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান ক্লাবের নেতা বাবুল, মুহসীন, ধর্মপুর স্কুলের প্রাক্তন ছাত্র মো. মাসুদুল ইসলাম, জামশেদুল আলম শিবলু, আলী আবদুল্লাহ, সুজিত বড়ুয়া, রতন বড়ুয়া, জামাল সিকদার, ডা. মিন্টু শীল, মাহফুজ, সনেট শর্মা, দৌলত হোসেন মনজু, এরফান আলী, তানজি মনি, সাজিদা জেসমিন তুলি, আহমেদ জিসান, ফজিলা খানম পাপড়ি, আকিব প্রমুখ। শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. দিদারুল আলম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরাম উল্লাহ। চিকিৎসা সেবায় ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মো. আলমগীরের নেতৃত্বে স্কাউট সদস্যরা সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। ছবি: ফটিকছড়িতে রাউজান ক্লাব এবং ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রদের সহায়তায় দুইদিন ব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করছেন অতিথিবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.