Wednesday, August 19

ফটিকছড়ি উপজেলা আ’লীগের সভাপতি মজিবুল হক চৌধুরীর ইন্তেকাল

0

আবদুল্লাহ আল মামুন, ফটিকছড়ি:  ফটিকছড়ি উপজেলা আ’লীগের সভাপতি মজিবুল হক চৌধুরী আজ বিকাল ৪.৪৫ মিনিটের এর সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)

এর আগে গত ৭ এপ্রিল ব্রেইন স্ট্রোক করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তানসহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে যান।

অপরদিকে তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বর্তমানে তাকে চট্রগ্রামস্থ বাস ভবনে রাখা হয়েছে। আগামীকাল ১২ এপ্রিল সকাল ৭টায় তার বাস ভবনে প্রথম জানাজা এবং সকাল ১১টায় গ্রামের বাড়ীস্থ সুয়াবিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২য় জানাজা অনুষ্টিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.