Tuesday, September 8

ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ, আহত ২

0

ফটিকছড়ি থেকে আব্দুল্লাহ আল মামুন: চট্টগ্রাম ফটিকছড়ি উত্তর রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব উপর হামলার অভিযোগ করেছে তার সমর্থকরা। এতে আহত হয়েছে আরও ২ জন।

সোমবার (১৮ মার্চ) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফটিকছড়ি দক্ষিণ রাঙামাটি ইদ্রিসের ছেলে নাছির (১৮), একই গ্রামের মোহাম্মদ মুন্সীর পাড়ার আবুল কালাম ছেলে আলাউদ্দীন আজাদ (২৪)।

ঘটনার প্রত্যক্ষদর্শী চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়বের সমর্থক নাজিম উদ্দীন বলেন, মো. আবু তৈয়ব কেন্দ্র পরিদর্শন আসলে চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) নাজিম উদ্দিন মহুরী সমর্থকদের হামলা চালায়। এতে আমাদের ২ জন সমর্থক আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

ঘটনার আরেক প্রত্যেক্ষদর্শী রায়হান বলেন, ১৯৯৮ সালে ছাত্রলীগ নেতা টিপুকে তৈয়ব হত্যা করেছে। তৈয়ব টিপুর কেন্দ্র আসলে চারপাশের মানুষ স্লোগান দেন এবং তার বিচারের দাবি জানান।

উত্তর রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মনিরুল ইসলাম বলেন, কেন্দ্র ভেতরে কোন ধরণের সমস্যা হয়নি। কেন্দ্র বাইরে চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব আসলে চারপাশে উত্তেজনা সৃষ্টি। পরে ম্যাজিস্ট্রেট, পুলিশ এসে পরিবেশ শান্ত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.