ইব্রাহিম হোসেন রাকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধনী খেলা ১৬ নভেম্বর (শনিবার) বিকেলে উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধক করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মুজিবুল হক চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের এর পৃষ্ঠপোষকতায় নানুপুর ‘ইউনিটি অফ টুয়েন্টি সিক্স এই খেলার আয়োজন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
ইউনিটি অব টুয়েন্টি সিক্স এর আয়োজনে খেলার আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, মোহাম্মদ শাহনেওয়াজ। মোজাম্মেল হোসেন মাসুমের সঞ্চালনায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ মাসুম, নেজাম উদ্দীন আহমেদ, আসলাম হোসেন মামুন প্রমুখ।
খেলায় মানিকছড়ি উপজেলা ক্রিয়া সংস্থা বনাম সমিতিরহাট খেলোয়ার সমিতির মধ্যেকার খেলায় মানিকছড়ি ক্রিয়া সংস্থা ১-০ গোলে বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নতি হয়। উক্ত কমিটির কর্তৃপক্ষ জানায় নক আউট পদ্ধতিতে ৮টি দল এ খেলায় অংশগ্রহণ করবে।