Saturday, November 7

ফটিকছড়ির বখতপুরে গ্রাম আদালত জনসচেতনতা বৃদ্ধিমূলক র্যালি অনুষ্ঠিত

0

আব্দুল্লাহ আল মামুন ,ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির বখতপুরে আজ বুধবার সকাল ১০টায় গ্রাম আদালত সেবা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিমূলক বর্ণাঢ্য র্যালি বখতপুর ইউনিয়নের আয়োজনে ইউপি সদস্য সাজেদুল আলমের সভাপতিত্বে বখতপুর দায়রা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে অনুষ্ঠিত হয়।

অল্প সময়ে, স্বল্প খরচে অতি সহজে সঠিক বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে এই উদ্দেশ্য সামনে রেখে, ইউনিয়ন পর্যায় মামলার নিস্পত্তি করার লক্ষে বাংলাদেশ সরকার, ইউরিপীয় ইউনিয়ন ইউএনডিপির আর্থিক এবং কারিগরী সহযোগিতা “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)” প্রকল্প বাস্তবায়ন এর সহযোগী সংস্থা হিসাবে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজিত র্যালি উদ্ভোধন করেন বখতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

এই সময় উপস্থিত ছিলেন বখতপুর ইউপির মহিলা সদস্য রাহেনা আক্তার, ইউপি সদস্য জয়নাল আবেদীন,সাইফুদ্দীন, বখতপুর দায়রা বাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার,সিনিয়র শিক্ষক অমুন কুমার সরকার,দায়রা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বিকাশ রায়, সহকারি শিক্ষক আলী আকবর,সহকারি শিক্ষিকা রাহেলা বেগম, বখতপুর গ্রাম আদালত সহকারী ইরফান অর রশীদ, ইউনিয়ন ডিজিটাল উদ্দ্যোক্তা রুকন, আলোকিত বখতপুরের উদ্দ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.