ফরিদপুরে সবজি বোঝাই পিকআপ চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলায় বাগাট বাজার সংলগ্ন ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের পাঁচ কোরকদী পাল পাড়ার অযোদ্দা পালের স্ত্রী দিপালী পাল (৬০), তার নাতি জয় পাল (৮), স্বর্গ পাল (৫) এবং কৌশিক পাল (১২)।
জানা গেছে, দিপালী (৬৫) পাল ও তার নাতি জয় পাল (৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে মধুখালী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় স্বর্গপাল (৫। কৌশিক পালের (১২) মারা যায় ঢাকায় নেয়ার পথে আজ বুধবার ভোরে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধার পর বাগাট দাস পাড়া ধর্মীয় নামযজ্ঞানুষ্ঠান কীর্তন শুনে বাড়ি ফেরার উদ্দেশে ভ্যানযোগে রওনা দেন তারা। পথিমধ্যে ঢাকাগামী একটি কাঁচামাল বোঝাই পিকআপ তাদেরকে চাপা দেয়।