Thursday, September 17

ফলাফল গণনাকারীদের ভুলে নির্বাচন যেন পণ্ড না হয় সতর্ক থাকার আহ্বান সিইসির

0

ভোটের ফলাফল গণনাকারীদের ভুলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন পণ্ড না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নির্বাচনে ব্যবস্থাপনা কর্মকর্তা এবং ডাটা এন্ট্রি অপারেটরদের উদ্দেশে নুরুল হুদা বলেন, আপনাদের কোনো ভুলে যেন নির্বাচন পণ্ড না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।
এদিকে ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) ইন্টারনেটের গতি কম রাখার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হেলালউদ্দীন আহমদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.