Friday, September 11

ফলোঅন না করিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

0

প্রথম ইনিংসে ২১৮ রানের বড় লিড পাওয়া বাংলাদেশ জিম্বাবুয়েকে ফলো অন করায়নি। বড় লক্ষ্য দেওয়ার আশায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহর দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে নয়টায়। তার কিছুক্ষণ আগে স্বাগতিকরা ফলো অন না করানোর সিদ্ধান্ত জানায়।
তবে শুরুটা শুভ হয়নি বাংলাদেশের। সূচনালগ্নেই কাইল জার্ভিসের শিকার হয়ে ফেরেন লিটন দাস ও ইমরুল কায়েস। এরপর মুমিনুল হক ১ ও মোহাম্মদ মিথুন শূন্য রান নিয়ে ক্রিজে আছেন।

আগের দিন অর্থাৎ তৃতীয় দিনে ৯ উইকেট ৩০৪ রান সংগ্রহ করে সফরকারীরা। হাতে ছিল টেন্ডাই চাতারার উইকেট। কিন্তু দ্বিতীয় দিন সকালে বোলিং করতে গিয়ে পেশিতে টান পড়ায় আর মাঠে নামতে পারেনি এই পেসার।
ধারণা ছিল আজ সকালে অপরাজিত ব্যাটসম্যান কাইল জার্বিসের সঙ্গে ব্যাট করতে আসবে চাতারা। শেষ পর্যন্ত সেটি আর হয়নি।
তাই সিদ্ধান্তটা বাংলাদেশের কাছেই চলে আসে। আজ চতুর্থ দিন সকালে বাংলাদেশ ২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৫২২ রানের পুঁজির বিপরীতে জিম্বাবুয়ে অলআউট হয় ৩০৪ রানে। ফলে ফলোঅনে পড়ে রোডেশিয়ানরা। ব্রেন্ডন টেইলরের লড়াকু সেঞ্চুরি (১১০) এবং পিটার মুর (৮৩) ও ব্রায়ান চারির (৫৩) অসাধারণ ফিফটিতেও ফলোঅন এড়াতে পারেনি তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ- ১৯/৩

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.