প্রশান্ত মহাসাগরের অবস্থিত দ্বীপরাষ্ট্র ফিজি থেকে দুইশো মাইল দূরে ৮ দশমিক ২ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। টোঙ্গা থেকেও ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব একই পরিমাণ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)-র প্রাথমিক খবরে এমনটা জানা গেছে। খবর সিএনএনের।
স্থানীয় সময় রোববার দুপুরের কিছুক্ষণ পরই ওই ভূমিকম্পটি আঘাত হানে। তারা জানাচ্ছে, এর উৎপত্তি ভূপৃষ্ঠের ৫৬০ কিলোমিটার গভীরে হওয়ায় এতে কোনো ক্ষতি হবে না বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রশান্ত মহাসাগরব্যাপী সুনামি সৃষ্টি হবে না বলে আশা করা হচ্ছে।
ভূমিকম্পের কারণে হাওয়াইয়ের জন্যও কোনো সতর্কবার্তা নেই।