Sunday, August 23

ফিল্ম ক্লাবের সভাপতি অমিত হাসান

0

একবছর মেয়াদি বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন ছিল গত সোমবার। এবারের নির্বাচনে সভাপতি অমিত হাসানসহ কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন তারকা অভিনয়শিল্পী ওমর সানী, পপি, রত্নাসহ অনেকে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন।
সভাপতি পদে অমিত হাসানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আতিকুর রহমান লিটন। তবে অমিত হাসান ২৪২ ভোট পেয়ে বিজয়ী হন। সভাপতি পদে অন্য প্রতিযোগি লিটন ১৪৮টি ভোট পেয়ে হেরে যান।

সভাপতিসহ ১১ সদস্য পদের এ নির্বাচনে কার্যকরী সদস্যপদে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আবদুল্লাহ জেয়াদ, ওমর সানী, সাদিকা পারভীন পপি ও রত্না কবির।

সভাপতি পদে বিজয়ী হওয়া অমিত হাসান বলেন, ফিল্ম ক্লাবের সদস্যরা আমাকে ভালোবাসা দিয়ে নির্বাচিত করে আমাকে যে দায়িত্ব দিল এ পদে থেকে সেই ভালোবাসা রক্ষা করবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.