ফুলছড়িতে শিশু সিনথিয়াকে ধর্ষন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

0

বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার ফুলছড়িতে প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাত বছরের শিশু সিনথিয়াকে পৈশাচিক নির্যাতন, ধর্ষন ও হত্যার প্রতিবাদে সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল সারে চারটা নাগাদ এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিলটি ফুলছড়ি শহীদ মিনার থেকে শুরু হয়ে সাঘাটার উল্যাবাজার হয়ে ফুলছড়ি থানা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তি শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধন চলাকালে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সিনথিয়া হত্যা এজাহার থেকে কয়েকটি নাম বাদ পরেছে। এই নামগুলো ইনক্লুড করে আসামীদের দ্রুত গ্রেফতার করা হোক। সিনথিয়া হত্যাকারীদের বাঁচাতে বা মামলায় কোন গাফিলতি বর্দাস্ত করা হবে না বলে জানান। প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত হলে আগামীতে সিনথিয়ার মতো আর কোন নিঃস্পাপ শিশুকে অকালে প্রান দিতে হবে না।

তিনি বলেন, অবিভাবকদের দায়িত্বহীনতার কারনে উঠতি বয়সের যুবকরা জুয়া ও মাদক সেবনসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পরছে। যেকোন অপরাধ রোধে প্রতিটি পরিবারের অবিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করা উচিত। মাদকমুক্ত ব্যক্তিরাই পারে একটি সুস্থ্য পরিবার ও সমাজ উপহার দিতে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম কারী, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা, ওহিদুল ইসলাম, ফারুকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, নুরনব্বী মুন্সি ও বি এন পি নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।

বক্তারা শিশু সিনথিয়াকে পৈশাচিক নির্যাতন, ধর্ষন এবং ধর্ষন পরবর্তি হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবী জানান। অন্যাথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুসিয়ারী দেন।

উল্লেথ্য গত ২ সেপ্টেম্বর ফুলছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া আক্তার (৭) কে ধর্ষন পরবর্তি হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.