ফুলবাড়ীতে নিমতলা মোড়ের ঐতিহ্য ধরে রাখতে নিম গাছের চারা রোপন করলেন পৌর মেয়র লিটন

0
 ফুলবা‌ড়ি দিনাজপুর প্রতি‌নি‌ধিঃ দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ের ঐতিহ্যকে ধরে রাখতে ৫ টি নিম গাছের চারা রোপন করেছেন ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন। মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি শহরের প্রধান সড়কের দুই পাশে অসংখ্য বৃক্ষরোপণ করেন। বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং ঔষধি গাছ রোপন করেন শহর জুড়ে।  সেই গাছগুলো এখন ধীরে ধীরে ছায়াদার হয়ে উঠছে।
শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে এক সময় বড় বড় নিম গাছ থাকলেও তা কালের আবর্তে বিলীন হয়ে গেছে। বর্তমান পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন পরিচ্ছন্ন, ছায়াদার, বিশুদ্ধ বায়ুর শহর গড়ার লক্ষ্যকে বাস্তবায়ন করতে শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে বেশ কিছু নিম গাছ রোপন করেন।
২৮ জুন শুক্রবার বিকেল ৫ টায় এই কর্মসূচি পালন করা হয়।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মো. হামিদুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি মো. আশরাফ পারভেজ, শিক্ষার্থী শাকিল আহমেদ, ড্যানিশ হাসমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.