Saturday, August 15

ফুলবাড়ীতে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে জাকারিয়া জাকিরের ঈদ উপহার

0

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা মাঠে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও সমাজ সেবক তরুণ রাজনীতিবিদ মোঃ জাকারিয়া জাকির।

২৩ মে শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলার দারুস সুন্নাহ্ সিদ্দিকীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা মাঠে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তারুণ্যের অহংকার, আগামী দিনের দিনাজপুর-৫ আসনের নয়নমনি এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির।

তিনি বলেন, ভয়াবহ করোনা ভাইরাসের কারণে দেশে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় ও সকল পেশার মানুষ কর্মহীন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদেরকে নিয়ে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এই দূর্যোগ মুহুর্তে ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলার হতদরিদ্র মানুষগুলি যাতে অনাহারে অদ্যাহারে না থাকে তাই আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণে এবং সারাদেশে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুর রহমান, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আশিকুজ্জামান বাপ্পি, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক, যুগ্ন আহবায়ক রাশেদুর রহমান রাসেল, ফুলবাড়ী স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিজার, আলম, হামিদুল ইসলাম, মামুন, আরমিয়া সরকারসহ সংগঠনের সকলনেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.