Sunday, September 6

ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

0

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী(দিনাজপুর) থেকে: “প্রাথমিক শিক্ষার দিপ্তি উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া এর সভাপতিত্বে সকাল ১০টা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
বিশেষ অতিথির উপজেলা কৃষি স¤প্রসারন অফিসার রুম্মান আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনচার্জ মোফাখ্খেরুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘‘ শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী শিক্ষা মেলার ’’ আয়োজন করা হয়েছে যা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.