মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা এলাকার ঢাকা মোড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুকে ভিটামিন এ প্লাস লাল রঙের ক্যাপসুল খাওয়ার মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
আজ শনিবার (২৩শে ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিক ঢাকা মোড়ে লাল রঙের ক্যাপসুল বাচ্চাকে খাওয়ার মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার টিকাদান সুপারভাইজার শেখ সোহরাব আলী হিরা, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মুরাদ হোসেন, হেলথ্ ভিজিটর মোছাঃ কহিনুর বেগম, হেলথ ভিজিটর মোছাঃ লায়লা পারভীন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো.আশরাফুল আলম।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধিজন, বিভিন্ন পরিবারের মা ও শিশু সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। ফুলবাড়ী পৌরশহরের ৯টি ওয়ার্ডের ৪০টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বুথ খোলা হয়েছে। তদারকের দায়িত্বে রয়েছেন পৌরসভার টিকাদান সুপারভাইজার শেখ সোহরাব আলী হিরা।