Saturday, August 22

ফুলবাড়ীতে জেলা পরিষদের ত্রান বিতরণ

0

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে মহামারি করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও নিরাপত্তার স্বার্থে সকলে কর্মহীন হয়ে ঘরে অবস্থান করছে। করোনা প্রতিরোধে নিজ এলাকার সমস্ত ঘরবন্দী ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন দিনাজপুুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব কামরুজ্জামান কামরু।

ফুলবাড়ী জেলা পরিষদ ডাকবাংলায় ৩০০ জন হতদরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ করেন তিনি। এসময় ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাব্লু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.