Friday, September 11

ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় পুকুরে পড়ে বৃদ্ধ নিহত

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ট্রলির ধাক্কায় পুকুরে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই)সকাল ৮টায় উপজেলার আজোয়াটারী কষালের তল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম বাংটু মামুদ(৬৫)। তিনি ওই এলাকার মৃত- অজে মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেল যোগে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় শ্যালো মেশিন চালিত একটি ট্রলি পিছন দিক থেকে বাংটু মামুদকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুকুরে থাকা একটি ধারালো বাঁশ বাংটু মামুদের পেটের মধ্যে ঢুকে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.