মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(এফ.ডি.ও) এর আয়োজনে ৩ দিনের স্বাস্থসেবার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। প্রশিক্ষন কর্মশালা শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মোছা. আছমা খাতুন। প্রশিক্ষন কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(এফ.ডি.ও) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল হক রিপন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ে ফুলবাড়ী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(এফ.ডি.ও) এর আয়োজনে আজ ৯ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় মো.খোরশেদ আলম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি ও তার সভাপতিত্বে ৩ দিনের স্বাস্থসেবার প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডাঃ মো. রইচ উদ্দিন আকন্দ, ব্যবস্থাপনা পরিচালক,রইচ উদ্দিন আকন্দ প্রাইভেট লিঃ এন্ড ভারত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সলংঙ্গা, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’র (এফ.ডি.ও)সহ-সভাপতি মো.মুশফিকুর রহমান বাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মো. আরাফাত ইসলাম মিলন,মোছা. তাসনিম সুলতানা হোমিও চিকিৎসক ও প্রভাষক ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ। স্বাস্থ সেবা টেইনার হিসাবে উপস্থিত ছিলেন, এস.ডি মো. ফরাদ মিয়া ভারত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এর(সমন্নয়ক) ও মোছা. মোরশেদা পারভীন সভা নেত্রী বন্ধন উন্নয়ন সলংঙ্গা এবং এফ.ডি.ও’র (সমন্নয়ক)।
প্রশিক্ষনে ফুলবাড়ীর ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং নবাবগঞ্জ এর জয়পুর ইউনিয়ন, বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মোট ৮০জন মহিলা স্বাস্থ সেবা প্রশিক্ষনে অংশ নেন। প্রশিক্ষন চলাকালে প্রত্যেকের হাতে স্বাস্থসেবার ১টি করে ব্যাগ তুলে দেয়া হয়। আয়োজনে ছিলেন, এফ.ডি.ও।
এসময় স্থানীয় সুধিজন ও এফ.ডি.ও’র কর্মকর্তা কর্মচারী এবং ফুলবাড়ী থানা প্রেস ক্লাব এর সাংবাদিকগন উপস্থিত ছিলেন।