Friday, November 6

ফুলবাড়ীতে তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সংবাদ সম্মেলন \

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী কুলি শ্রমিক কার্যালয়ে তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা ফুলবাড়ী কমিটির সংবাদ সম্মেলন ।

১২ই ডিসেম্বর মঙ্গলবার সকার ১১ টায় ফুলবাড়ী তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা ফুলবাড়ী কমিটির নেতা কর্মিদের বিরুদ্ধে এশিয়া এনার্জির দায়ের করা মিথ্যা মামলা, জিডি প্রত্যাহারের দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা ফুলবাড়ী কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. হামিদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা ফুলবাড়ী কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত, ফুলবাড়ী কমিটির সদস্য সঞ্জিত প্রসাদ জিতু, মো. মোজাফ্ফর হোসেন বাবু,মো. শফিকুল ইসলাম সিকদার, মো. নাজির আহম্মেদ,মো. ছামিউল ইসলাম চৌধুরী, স্ব-কল্পসোসাইটি এনজিও’র পরিচালক এম.এ. কাইয়ুম,ফুলবাড়ী উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. হবীবর রহমান, ফুলবাড়ী রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের মো. নুরুল ইস লাম ফকির প্রমূখ।

ফুলবাড়ী তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মো. হামিদুল ইসলামসহ সকল নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ৬দফা দাবী পুরন ও আমাদের বিরুদ্ধে এশিয় এনার্জির দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে জনগনকে সাথে নিয়ে আবারও কর্মসুচি ঘোষনা করে আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.