মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পানিকাটা এলাকার উষাহার গ্রামে মোটর সাইকেল ফেলে দিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই। গত ২৯ শে ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় আব্দুর রহমান (৪৮)কে চলন্ত মোটরসাইকেল থেকে পিটিয়ে ফেলে ২লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে এলাকার কিছু চিহ্নিত দুষ্কৃতিকারীরা। আহত ধান ব্যবসায়ী আব্দুর রহমান ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বানাহার গ্রামের আবুল কালামের পুত্র।
এসময় আব্দুর রহমানের চিৎকারে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করতে গেলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়। গ্রামবাসিরা আহত আব্দুর রহমানকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসারত আব্দুর রহমান বলেন, তিনি প্রতিদিনের ন্যায়ে বাড়ি থেকে ব্যবসার কাজে ফুলবাড়ী আমিন ট্রেডার্সে আসার পথে উষাহার নামক স্থানের ফাকা বাগানের মধ্যে এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারি দুই ব্যাক্তি তাকে চলন্ত মোটরসাইকেলে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে এলোপাথারি মারপিট করে তার সাথে থাকা ব্যবসার ২লাখ ৫০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
আহত আব্দুর রহমানের ছেলে শাহিন আহম্মেদ সবুজ বলেন, এলাকার একটি চিহ্নিত দুষ্কৃতিকারি দল এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত রয়েছে। ওই চিহ্নিত দুষ্কৃতিকারিরাই ঘটনাটি ঘটিয়েছে। এই এলাকায় ফুলবাড়ীর সবচেয়ে মাদক ব্যাবসা বেশী চলে। এদিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এর সাথে মোবাইল ফোনে গত শুক্রবার সন্ধ্যায় ঘটনার বিষয়ে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। এ দিকে গতকাল ৩০ শে ডিসেম্বর সৈয়দ আব্দুল রহমান ২জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।