মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফুলবাড়ীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস.কে মোহাম্মদ আলী, ১৯ জন কাউন্সিলার এর ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন।
এতে ৭ জন সভাপতির পদপ্রার্থীর প্রতিদ্বন্দি মধ্যে এস.কে মোহাম্মদ আলী ১৩ ভোটে তিনি সভাপতি পদে নির্বাচিত হন।
উল্লেখ্য যে, তিনি ২০০৬ ও ২০১৬ ইং সালের দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
ফুলবাড়ী সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ২০১৪ ইং সালে বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে ঘোষণা হয়।