Sunday, September 6

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

0

আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী) দিনাজপুর থেকে: দিনাজপুর ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদের উদ্যোগে এক সচেতনতামুল র‌্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান, খুরশিদ আলম মতি ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাব্বীব, ফায়ার সার্ভিস এর অফিসার্স ইনচার্জ আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ, প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন। শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস এর আয়োজনে সচেতনতা মুলক এক মহড়া প্রদর্শন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.