Monday, August 24

ফুলবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

0

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর ফুলবাড়ীতে সোমবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে দিনের প্রত্যুষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পুষ্প মাল্য অর্পনের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

এরপর সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগীতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নিবাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মিঞা. আশিষ বীন হাসান, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম, উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.