Sunday, September 6

ফুলবাড়ী উপজেলা নির্বাচনের প্রার্থীদের মাঝে মার্কা বিতরন

0

আল হেলাল চৌধুরী(ফুলবাড়ী) দিনাজপুর থেকে: বৃহস্পতিবার রির্টানিং অফিসারের কার্য্যলয়ে এই মার্কা বিতরন করা হয়। চেয়ারম্যানে পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আতাউর রহমান মিলটন পেয়েছেন দলীয় নৌকা মার্কা, ওর্য়াক পাটির মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম শিকদার পেয়েছেন দলীয় হাতুড়ি মার্কা ও একমাত্র সতন্ত্র প্রার্থী সুদর্শন পালিত পেয়েছেন আনারস মার্কা।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আবু মুসা পেয়েছেন টিউবওয়েল মার্কা, মকলেছার রহমান পেয়েছেন উড়ো জাহাজ মার্কা ও মঞ্জুরায় চৌধুরী পেয়েছেন তালা মার্কা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্দিতাকারী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন পেয়েছেন ফুটবল মার্কা, হাজরা বেগম পেয়েছেন হাস মার্কা ও নীরু সামসুন্নাহার পেয়েছেন কলস মার্কা।

সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী মার্কা নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের দেয়া তপশিল অনুযায়ী আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফুলবাড়ী উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে প্রতিদন্দিতাকারী প্রার্থীদের মাঝে মার্কা বিতরন করেছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল আলম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.