মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজাপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংস্থা বেসিক এর আয়োজনে মাদক বিরোধী সচেতনতা মূলক এক সভা অনুষ্ঠিত হয়।
৩০শে অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে মাদক বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অফিসের পরিদর্শক মোঃ গোলাম রব্বানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিপু চন্দ্র প্রমাণিক।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আমিন উদ্দিন সরকার, সহকারী শিক্ষক মোঃ গোলাম রব্বানী, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আবু বেলাল মিঞা, সহকারী শিক্ষক মোঃ খাইরুজ্জামান সরকার, সহকারী শিক্ষক সুরেশ রবি দাস, সহকারী শিক্ষক মোছাঃ রাবেয়া খাতুন। মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনাসভায় বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাপ্তাহিক দেশমা পত্রিকার স্টাফ রিপোর্টার প্লাবন গুপ্ত শুভ। মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজক ছিলেন বেসরকারি সংস্থা (বেসিক) এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্রর সরকার। সহযোগীতায় ছিলেন দিনাজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর।