Saturday, August 22

ফুলবাড়ী কেদ্রীয় কবরস্থানে যাবার রাস্তার কার্পেটিং কজের উদ্বোধন

0

আল হেলাল চৌধুরী, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর ফুলবাড়ীতে বাংলাদেশ সরকার ও নবিদেপ এর অর্থায়নে ১ কোটি ৫ লক্ষ্য টাকা ব্যয়ে উপজেলার সর্ববৃহৎ কেন্দ্রীয় কবরস্থান যাবার রাস্তাটি সকাল ১১টায় কার্পেটিং কাজের উদ্বোধণ করেন পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক।

এসময় ৫নং ওয়ার্ড কাউন্সিল মোতালেব হোসেন, পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর মিউনিসিপাল ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল কুদ্দুস, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবিদেপ,জাইকা এর পৌর মিউনিসিপাল ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস জানান, শহরের সড়ক ও জনপথ এর রাস্তা হতে উপজেলার একমাত্র কেন্দ্রীয় কবরস্থানে যাবার রাস্তা ৭১০ মিটার ও তার সাথে ৫০০ মিটার আরসিসি ড্রেন নির্মান কাজ শেষের পথে। এই কার্পেটিং শেষ শেষ হলে ঠিকাদার পৌরসভাকে রাস্তা ও ড্রেন বুঝিয়ে দিবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.