Saturday, November 7

ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন। সভাপতি মো. আফজাল হোসেন ও সাধারন সম্পাদক মো. আশরাফুল আলম। আজ ৯ই ডিসেম্বর দুপুর ১২ টায় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের প্রকৃত সাংবাদিকদের সম্মতি ক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. আসরাফুল ইসলাম,সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সহ-সাধারন সম্পাদক শ্রী সুজন সরকার,কোষাধক্ষ মো. মোরশেদুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক মো. গোলাম রব্বানী, ক্রীড়া সম্পাদক মো. কারিজুল ইসলাম,দপ্তর সম্পাদক মো. আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইল হোসেন।

থানা প্রেস ক্লাবের সদস্যরা হলেন, মো. রাফিউল আজাদ, শ্রী বিরেন্দ্রনাথ শর্মা কৈলাশ,মো. শাহাজান আলী, মো. ইব্রাহীম,মো. মেহেদী হাসান মেহেদী,মো. আরমান হোসেন,সৈয়দ আলী,শ্রী প্রবীর গাংগুলী। এ ছাড়া ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পদে রয়েছেন মো. মাসউদ রানা ও মো. সাইদুর রহমান। ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.