মো. আশরাফুল আলম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় ৫লাখ টাকা ব্যায়ে বিদ্যুৎ উন্নয়নে আর একধাপ এগিয়ে গেল। শহরের সভাবর্ধনের জন্য ফুলবাড়ী পৌরসভার মেয়র মূর্তুজা সরকার মানিক নির্বাচনী অংঙ্গিকারে শহর সভাবর্ধনের জন্য প্রায় ৫লাখ টাকা ব্যায়ে মূল শহরে নতুন বিদ্যুৎ উন্নয়নে আওতায় আনলেন। গত অক্টোবর মাসে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. লুৎফুলহুদা চৌধুরী ফুলবাড়ী পৌরশহরের টেম্পুস্ট্যান্ড থেকে হানিফ কাউন্টার পর্যন্ত আনুসাঙ্গিক উন্নয়ন কাজগুলি সমাপ্ত করেন।
গত ২৫ শে নভেম্বর থেকে পৌরশহরের মূল স্থানে বিদ্যুৎ উন্নয়নে ১০টি পোল স্থাপন করেন। বর্তমান কাজ চলমান রয়েছে। আগামী মাসে শহরের মূল জায়গায় বিদ্যুৎয়ানে কাজ শেষ হলে উদ্বোধন করা হবে।
এ দিকে ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিক এর সাথে কথা বললে তিনি জানান, ফুলবাড়ী পৌরসভার উন্নয়ন রাতারাতি করা সম্ভব নয়। কাজ যখন শুরু হয়েছে তা শেষ করা হবে।
ফুলবাড়ী শহর একটি প্রথম শ্রেনীর পৌরসভা। সেই পৌরসভাকে সাজাতে যা করার দরকার তাই করা হবে। জাইকা প্রকল্পের আওতায় বেশকিছু রাস্তার উন্নয়ন করা হয়েছে। আগামী বৎসর আরও ড্রেন,রাস্তা,কালভাটসহ অন্যান্য কাজগুলি দ্রুতগতিতে সম্পুর্ন করা হবে। অপর দিকে ফুলবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. লুৎফুলহুদা চৌধুরী জানান, ফুলবাড়ী পৌরসভার মাস্টার প্লান তৈরী করা হয়েছে কাজ ও শুরু করা হয়েছে। আগামী বছর অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করা হবে।