ফুলবাড়ী ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি দেখার কেউ নেই

0

মো. আশরাফুল আলম,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ভূমি অফিসে চলছে রমরমা ঘুষ বানিজ্য দেখার কেউ নেই। অর্থের বিনিময়ে চলছে সরকারি খাস জায়গা বন্দোবস্ত দেয়া। নামকা অস্থে ভূমিহীনদের নাম ভাঙ্গিয়ে অর্থের বিনিময়ে দিচ্ছে সরকারি খাস জমি।

ভূমি অফিসের কিছু অসৎ কর্মকর্তা ও কর্মচারী এই কাজে লিপ্ত তাদের টাকা দিলে বিভিন্ন ফাঁক ফোকর বের করে বন্দোবস্ত করে দিচ্ছে এই সব সরকারি খাস জমি। এমনি ঘটনা ঘটেছে ফুলবাড়ী উপজেলার ৪ নং বেতদিঘী ইউনিয়নের চৌরাইট মৌজার চৌরাইট মোড়ে খাস জমি রাস্তা সংলগ্ন এলজিইডি এর ৪ শতক জমিতে টাকার অর্থের বিনিময়ে বন্দোবস্ত করে দেয়া হয়েছে।

৩০ বছর ধরে ঐ জমিতে চৌরাইট গ্রামের মৃত: ইউনুছ আলী সরকারের ছেলে মোঃ আনিছ সরকার, মোঃ মোশারফ সরকার,মোঃ আনছার সরকার ও মোঃ তানছের আলী সরকার ৪টি দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। কিন্তু চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ৯০৭ নং কবুলিয়ত দলিল মূলে মোঃ তানছের আলী সরকার ও তার স্ত্রী মাহাবুবা খাতুনের নামে রেজিষ্ট্রি করে দেয়া হয়।

যেহেতু উক্ত জমি খাস এবং ভূমিহীনদের মাঝে দেয়ার কথা থাকলে অর্থের বিনিময়ে ফুলবাড়ী ভূমি অফিসের সার্ভেয়ার ভুল তথ্য দিয়ে মোঃ তানছের আলী সরকার এর নামে দলিল করেন দেন। সার্ভেয়ার কি তদন্ত করে তাকে একক ভাবে দলিল করে দিয়েছে সে নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে মোঃ আনিছ সরকার, মোঃ মোশারফ ও মোঃ আনছার সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নিকট উক্ত দলিল বাতিলের জন্য একটি আবেদন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান টাকা হলে সার্ভেয়ার সব কাজ করতে পারে। টাকা ছাড়া কোন কাজে সে হাত দেয় না। সে বিভিন্ন অজুহাতে মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে এবং তার অনিময় ও দুর্নীতি সীমাহীন পর্যায়ে চলে গেছে। তার বক্তব্য হচ্ছে টাকা হলে আমি আছি, টাকা ছাড়া আমি নাই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.