Wednesday, July 29

ফেনসিডিল মাদক, পরিবহন করা অবৈধ : আপিল বিভাগ

0

ফেনসিডিল এক প্রকার মাদক এবং এটি পরিবহন অবৈধ বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।ফেনসিডিলসহ গ্রেপ্তার ঝিনাইদহ সদর উপজেলার বাদল পালের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি নিয়ে।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

এর আগে ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল। এই মামলায় ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট বাদলকে খালাস দেন। রায়ে হাইকোর্ট যুক্তি দেখিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ বাদলককে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলেন।

একইসঙ্গে আপিল বিভাগ জানান, ‘ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত।
এই মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.