ফেনীতে পরিবহন তল্লাশীতে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যর মাদক দ্রব্যসহ আটক-৩

0

ফেনী প্রতিনিধিঃ  চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  কক্সবাজার হতে রাজশাহীতে পাচার কালে দেশ পরিবহন নামে ১টি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট সহ ৩জন আটক করেছে র‌্যাব-৭ । 

আজ(শুক্রবার) বিকাল সাড়ে চারটার দিকে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এবং সিনিয়র এএসপি মিমতানুর রহমান এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি তল্লাশী করে  ৩জন আটক করে।

 রাজশাহীগামী দেশ পরিবহন এর একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-১৩০০) গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা উক্ত বাসটিকে  থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি রাস্তার পাশে থামালে র‌্যাব সদস্যরা যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে। এ সময় বাসটির ড্রাইভার ১। মোঃ নজরুল ইসলাম (৫৭), পিতা-মৃত আকবর আলী, গ্রাম-তালাইমারী, থানা-বোয়ানিয়া, জেলা-রাজশাহী,  সুপারভাইজার ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, গ্রাম-আলীপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং হেলপার ৩। মোঃ আশরাফুল ইসালাম @ স্বপন (৩৫), পিতা-আবুল কাশেম আজাদ, গ্রাম-জাফরপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’দেরক সন্দেহ হওয়ায় উপস্থিত যাত্রীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 তাৎক্ষনিক গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য এবং দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত বাসটির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় আরও  ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত বাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গাড়ি চালানোর অন্তরালে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে বলে স্বীকার করে।

 উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ)/২১ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলার প্রস্ততি চলছিল বলে থানা সূত্রে জানান।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.