ফেনীর দাগনভূঞা উপজেলায় সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের (রেব) সঙ্গে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। রেবের দাবী, নিহত দুজন মাদক ব্যবসায়ী ছিলেন।নিহত দুজন হলেন আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪)। তাঁরা দুজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রেব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম। তিনি জানান, রেব ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ১৩টি গুলি, ২৫০ কেজি গাঁজা এবং কাভার্ড ভ্যান জব্দ করে। নিহত দুজনের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।