ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মামুন মোর্শেদ (৩৫) ও মো. আল-আমিন (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা। তাদের মোটরসাইকেলের তেলের ট্যাস্কির ভেতর থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।